ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার স্টেপ বাই স্টেপ গাইড

ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার স্টেপ বাই স্টেপ গাইড কিভাবে করবেন এই সম্পর্কে অনেকেই এখন জানতে চাচ্ছেন। এই প্রক্রিয়াটি কিছুটা জটিল। আপনার চিন্তার কোন কারণ নেই। ডোমেইন হোস্টিং সংযোগ করা একটু ঝামেলার হলেও এ কাজটি অনেক সহজ।

ডোমেইন-ও-হোস্টিং-কানেক্ট-করার-স্টেপ-বাই-স্টেপ-গাইড

আজকের এই আর্টিকেলে আমরা ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার প্রতিটি স্টেপ প্রতিটি ধাপ এতটা পরিষ্কার ভাবে বুঝিয়ে দেবো যে, আপনি খুব সহজেই নিজের ওয়েবসাইটটি বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন। চলুন প্রতিটি ধাপ জেনে নেওয়া যাক।

পেজ সূচিপত্রঃ ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার স্টেপ বাই স্টেপ গাইড

ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার স্টেপ বাই স্টেপ গাইড

ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার স্টেপ বাই স্টেপ গাইড জানার আগে আপনাকে এ বিষয়ে জানতে হবে যে আসলে ডোমেইন এবং হোস্টিং কি। ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা। আর হোস্টিং হলো সেই জায়গা বা সার্ভার যেখানে আপনার ওয়েবসাইটের সব ছবি লেখা এবং ফাইল জমা থাকে। সহজ ভাষায় ডোমেইন হলো আপনার বাড়ির ঠিকানা এবং হোস্টিং হলো সেই বাড়িটা। এই ডোমেইন এবং হোস্টিং কিনে নেওয়ার পর এদের মধ্যে সংযোগ স্থাপন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 

চলুন আমরা ধাপে ধাপে শিখে নেই কিভাবে ডোমেইন আর হোস্টিংকে কানেক্ট করতে হয়। আপনি যদি আপনার ডোমেইন এবং হোস্টিং একই কোম্পানি থেকে কিনে থাকেন, তাহলে আপনাকে কোনো অতিরিক্ত সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এরা আগে থেকেই সংযুক্ত থেকে থাকে। কিন্তু আপনি যদি আলাদা জায়গা থেকে ডোমেইন কিনে থাকেন এবং আলাদা জায়গা থেকে হোস্টিং কিনে থাকেন, তাহলে আপনাকে কিছু সেটিংস পরিবর্তন করে এই সংযোগ নিজেই তৈরি করে নিতে হবে।

প্রথমে আপনাকে আপনার হোস্টিং কোম্পানি থেকে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে হবে। যাকে নেম সার্ভার বলা হয়। নেম সার্ভার দেখতে অনেকটা এরকম হয় যেমন ns1.hostingcompany.com। এই তথ্যগুলো আপনি পাবেন আপনার হোস্টিং কোম্পানির ওয়েবসাইটে লগইন করার পর। সাধারণত সার্ভার তথ্য নামক একটি অপশন থাকবে। অনেক হোস্টিং কোম্পানি আপনার ইমেইলেও এই নেম সার্ভার তথ্যগুলো পাঠিয়ে দেয়। যদি আপনি তথ্যগুলো না পেয়ে থাকেন, তাহলে সরাসরি হোস্টিং সাপোর্টে যোগাযোগ করে নিতে পারেন। 

এই নেম সার্ভার দুটোই হলো সেই রাস্তা যা আপনার ডোমেইনকে আপনার হোস্টিং এর সাথে সংযুক্ত করতে সাহায্য করবে। মনে রাখবেন সব হোস্টিং কোম্পানির নিজস্ব নেম সার্ভার থেকে থাকে। তাই অন্যেরটা কখনই ব্যবহার করবেন না। এবার এই নেম সার্ভার দুটি দিয়ে আপনাকে যেতে হবে আপনার ডোমেইন কোম্পানির ওয়েব সাইটে। ধরুন আপনি নেমচিপ থেকে ডোমেইন কিনেছেন। তাহলে নেমচিপ ওয়েবসাইটে লগইন করে ডোমেইন ম্যানেজমেন্ট সেকশনে যাবেন। সেখানে আপনার ডোমেইন নামের পাশে সাধারণত ম্যানেজ বা ডিএনএস সেটিংস নামে একটি অপশন থাকবে। 

সেটিতে ক্লিক করবেন এবার আপনি নেম সার্ভার বা নেম সার্ভার সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে সাধারণত ডিফল্ট বা স্ট্যান্ডার্ড সেটিংস দেওয়া থাকে। যেটা পরিবর্তন করতে হবে। কাস্টম নেম সার্ভার ব্যবহার করুন এই অপশনটি সিলেক্ট করে সেখানে আপনার হোস্টিং কোম্পানি থেকে পাওয়া নেম সার্ভার দুটি বসিয়ে দিন। নেম সার্ভার বসানোর পর সেভ বাটনে ক্লিক করবেন। কাজ শেষে আপনার ডোমেইন এখন আপনার হোস্টিং এর দিকে নির্দেশ করবে। 

আরো পড়ুনঃ আন্তর্জাতিক ডলার কার্ড দিয়ে ফেসবুক অ্যাড চালানোর নিয়ম

কিন্তু এখানেই শেষ না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধারণ করা। নেম সার্ভার পরিবর্তনের পর সাধারণত কানেক্ট হতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে। এই সময়কে ডিএনএস প্রপাগেশন বলা হয়। এই সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের ইন্টারনেট সেবা দাতারা। আপনার নতুন নেম সার্ভারে তথ্য জেনে নেয়। তাই পরিবর্তন করার সাথে সাথে আপনার ওয়েবসাইট না খুললে ভাববেন না যে কাজ হয়নি। 

একটু অপেক্ষা করুন এই পুরো প্রক্রিয়াটি শেষে আপনার কাজ হয়ে গেছে কিনা তা পরীক্ষা করার কিছু সহজ উপায় আছে। আপনি অনলাইনে ডিএনএস চেকার টুলস ব্যবহার করে দেখতে পারেন, আপনার ডোমেইন ঠিকানা দেখা যাচ্ছে কিনা। মনে রাখবেন কিছু ব্রাউজার পুরনো তথ্য সংরক্ষণ করে রাখে। তাই ক্যাশে ক্লিয়ার করে দেখলে ভালো হয়। এছাড়া ভিন্ন একটি ব্রাউজার বা আপনার মোবাইল ডাটা দিয়েও আপনি চেক করতে পারেন। 

যদি আপনি এই পুরো প্রক্রিয়াটি নিজে করতে কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে চিন্তা করবেন না। আপনার ডোমেইন এবং হোস্টিং কোম্পানি দুটোই সাধারণত গ্রাহক সেবা দিয়ে থাকে। আপনি তাদের সাথে যোগাযোগ করে সাহায্য নিতে পারেন। আর একবার এটি শিখে গেলে পরবর্তীতে যেকোনো ডোমেইন হোস্টিং কানেক্ট করতে আপনার সময় লাগবে মাত্র ৫ থেকে ১০ মিনিট।

ডোমেইন ও হোস্টিং আসলে কি

ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন আসলে এই দুটি জিনিস কি। ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা বা নাম। এটি ইন্টারনেটে আপনার সাইটের একটি ইউনিক পরিচয়। মানুষ ব্রাউজারে এই নাম লিখে আপনার সাইটে প্রবেশ করবে। অন্যদিকে হোস্টিং হলো সেই জায়গা সার্ভার যেখানে আপনার ওয়েব সাইটের সমস্ত ফাইল, ছবি, ডাটাবেজ জমা থাকে। একে আপনার ওয়েবসাইটের ভূমি বা জমি বলতে পারেন। ডোমেইন নির্দেশ করে ঠিকানা। হোস্টিং হল সেই বাড়ি। 

এখন এই দুটিকে কানেক্ট করার অর্থ হলো ডোমেইন নামটিকে নির্দেশ করে দেওয়া। যে সে কোন জমিতে অবস্থিত বাড়িটিতে লোকজনকে নিয়ে যাবে। এই নির্দেশন দেওয়ার মাধ্যমটির নাম নেম সার্ভার। অথবা এ রেকর্ড পরিবর্তন। এই আর্টিকেলে আমরা ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার ধাপ গুলো অনুসরণ করে দুটি পদ্ধতি শিখব। প্রথমে বুঝে নেওয়া জরুরী যে ডোমেইন এবং হোস্টিং অনেক সময় একই প্রতিষ্ঠান থেকে কিনতে পারেন। আবার আলাদা আলাদা জায়গা থেকেও কিনতে পারেন। যেহেতু আপনি আলাদা আলাদা জায়গা থেকে কিনেছেন। তাই সংযোগ স্থাপন করতে হবে।

আপনার হোস্টিং থেকে নেম সার্ভার সমূহ

ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার প্রথম কার্যকরী ধাপ হলো আপনার হোস্টিং প্রদানকারী কোম্পানি থেকে নেম সার্ভার এর তথ্যগুলো সংগ্রহ করা। আপনি যখন হোস্টিং কিনেছেন তখন হোস্টিং কোম্পানি আপনাকে একটি কন্ট্রোল প্যানেল এক্সেস দিয়েছে। সেই কন্ট্রোল প্যানেলে লগ ইন করুন। সাধারণত হোমপেজে বা একাউন্ট ইনফরমেশন সেকশনে আপনি নেম সার্ভারের তথ্যগুলো পেয়ে যাবেন। কিছু হোস্টিং কোম্পানি এই তথ্য রেজিস্ট্রেশনের পর ইমেইল করে দেয়। আপনার ইনবক্স বা স্প্যাম ফোল্ডার চেক করুন। 

এই নেম সার্ভার ঠিকানা গুলোই আপনি আপনার ডোমেইন নেম সার্ভারের জায়গায় বসাবেন। যাতে করে কেউ আপনার ডোমেইন নাম লিখলে ইন্টারনেট সেই নেম সার্ভারকে জিজ্ঞেস করে এবং নেম সার্ভার তাকে আপনার হোস্টিং সার্ভারের জায়গা বলে দেয়। এই তথ্যগুলো একটি নোটপ্যাড বা কোথাও লিখে রাখুন। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। কারণ ভুল নেম সার্ভার বসালে আপনার ওয়েবসাইট আর কাজ করবে না। তাই খুব সাবধানে নেম সার্ভারে নাম বসাবেন।

আপনার ডোমেইন নেম রেজিস্টারের কন্ট্রোল প্যানেলে প্রবেশ

ডোমেইন হোস্টিং কানেক্ট করার আরেকটি ধাপ হল আপনি যে কোম্পানির কাছ থেকে ডোমেইন নাম কিনেছেন। যেমন নেম চিপ, গো ড্যাডি, ডোমেইন ডটকম বা বাংলাদেশের নেসবাংলা, শপনল। সেই কোম্পানির ওয়েব সাইটে যান এবং আপনার একাউন্ট লগইন করুন। ডোমেইন কেনার পর আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হয়েছিল এবং সেখানেই আপনার সব ডোমেইন তালিকাভুক্ত থাকবে। লগইন করার পর মাই ডোমেইন্স ডোমেইন লিস্ট বা ম্যানেজমেন্ট নামের কোন অপশনে ক্লিক করুন।

ডোমেইন-ও-হোস্টিং-কানেক্ট-করার-স্টেপ-বাই-স্টেপ-গাইড

সেখানে আপনি আপনার কেনা ডোমেইন নামটি দেখতে পাবেন। ওই ডোমেইন নামের পাশে সাধারণত ম্যানেজ সেটিংস বা একটি গিয়ারের আইকন থাকবে। সেখানে ক্লিক করলেই আপনি ডোমেইনের সমস্ত কন্ট্রোল প্যানেল এ প্রবেশ করবেন। এই প্যানেল থেকে বলা হয় ডোমেইন রেজিস্টার কন্ট্রোল প্যানেল বা ডোমেইন ম্যানেজমেন্ট প্যানেল। এখান থেকেই আপনি নেম সার্ভার পরিবর্তন, লক আনলক, কন্টাক্ট ইনফো এডিট এসব করতে পারবেন। এই ধাপের মাধ্যমে আপনি সংযোগ স্থাপনের মূল জায়গায় পৌঁছে গেছেন।

ডোমেইন ম্যানেজমেন্ট এ গিয়ে নেম সার্ভার পরিবর্তনের অপশন খোজা

ডোমেইন হোস্টিং কানেক্ট করার আরেকটি ধাপ হলো ডোমেইন ম্যানেজমেন্ট প্যানেলে প্রবেশ করার পর আপনাকে নেম সার্ভার পরিবর্তনের অপশনটি খুঁজে বের করতে হবে। প্রতিটি রেজিস্টারের ইন্টারফেস একটু আলাদা হলেও অপশনটির নাম প্রায় একই রকম। এটি সাধারণত নেম সার্ভার, ডি এন এস ম্যানেজমেন্ট, নেম সার্ভার সেটআপ বা নেম সার্ভার নামে লেখা থাকে। যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে প্যানেলের সার্চ বক্সে নেম সার্ভার লিখে সার্চ করুন। 

কখনো কখনো এই অপশনটি এডভান্স সেটিং এ লুকিয়ে থাকতে পারে। কিছু রেজিস্টার বিশেষ করে বাংলাদেশি কোম্পানিগুলো বাংলা ইন্টারফেস দেয়। যেখানে নেম সার্ভার বা নেম সার্ভার ব্যবস্থাপনা লেখা থাকবে। অপশনটিতে  ক্লিক করার পর আপনাকে দুইটি ফাঁকা জায়গা দেখাবে। যেখানে প্রিফিউজ বা ডিফল্ট নেম সার্ভার লেখা থাকবে। এই ধাপ আপনাকে শেখাবে কিভাবে আপনার সেগুলোর তথ্য পরিবর্তন করতে হবে। 

ডোমেইনের ডিফল্টস নেম সার্ভার সরিয়ে হোস্টিং নেম সার্ভার যোগ করা 

ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার স্টেপ বাই স্টেপ গাইড এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকর ধাপ হলো এই নেম সার্ভার পরিবর্তন করা। আপনি যখন নেম সার্ভার ম্যানেজমেন্ট পৃষ্ঠায় গেলেন, সেখানে দেখবেন দুটি কি আছে। এইগুলি আপনার ডোমেইন রেজিস্টারের দেওয়া ডিফল্ট নেম সার্ভার। আপনার কাজ হল এই ডিফল্ট এড্রেস গুলো মুছে ফেলে, আপনার হোস্টিং কোম্পানি থেকে পাওয়া নেম সার্ভার গুলো বসানো। 

আরো পড়ুনঃ ফাইভার এ কাজ খুঁজে নেয়া কিভাবে নতুনদের জন্য

প্রথম বক্সে পুরো ঠিকানাটি মুছে ফেলুন এবং সেখানে আপনার হোস্টিং কোম্পানির প্রথম নেম সার্ভার লিখুন। ঠিক একই ভাবে দ্বিতীয় বক্সে ক্লিক করে দ্বিতীয় নেম সার্ভারটি লিখুন। খুব সর্তকতার সাথে বানান চেক করুন। একটি বর্ণ বা ডট ভুল হলে সংযোগ কাজ করবে না। কোন অতিরিক্ত বক্স থাকলে সেগুলো খালি রাখতে পারেন বা হোস্টিং কোম্পানির দেওয়া অতিরিক্ত নেম সার্ভার থাকলে সেগুলো বসাতে পারেন। এই ধাপটি সম্পন্ন করলে মূলত কাজ শেষ।

পরিবর্তন গুলি সংরক্ষণ করা ও প্রপাগেশন এর জন্য অপেক্ষা 

ডোমেইন হোস্টিং কানেক্ট করার এই ধাপে আপনাকে ক্লিক করতে হবে সেভ আপডেট নেম সার্ভার সাবমিট। সেভ চেঞ্জ বা অনুরূপ কোন বাটনে নেম সার্ভার ঠিকানা সঠিকভাবে বসানোর পর এই বাটনে ক্লিক না করলে আপনার পরিবর্তন গুলো সংরক্ষণ হবে না। ক্লিক করার পর একটি কনফার্মেশন মেসেজ আসবে। যে নেম সার্ভার সফলভাবে আপডেট হয়েছে। কিছু রেজিস্টার নিরাপত্তার জন্য আবারো আপনার একাউন্টে পাসওয়ার্ড বা টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কোড চাইতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অপেক্ষা করা। 

ডোমেইন-ও-হোস্টিং-কানেক্ট-করার-স্টেপ-বাই-স্টেপ-গাইড

নেম সার্ভার পরিবর্তন সারা বিশ্বের সমস্ত ডোমেইন নেম সিস্টেম সার্ভার আপডেট হতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় নিতে পারে। এই প্রক্রিয়াটিকে ডিএনএস প্রপাগেশন বলে। এই সময়ের মধ্যে আপনার ওয়েবসাইট এক জায়গায় কাজ করতে পারে। আবার অন্য জায়গায় নাও করতে পারে। এটি সম্পূর্ণ স্বাভাবিক। এই সময়ে আপনি আপনার হোস্টিং এ ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ফাইল ইন্সটল করার প্রস্তুতি নিতে পারেন। ধৈর্য ধরুন ডিএনএ আপডেট হয়ে গেলে আপনার ডোমেইন হোস্টিং এর সাথে সম্পূর্ণ কানেক্ট হয়ে যাবে। 

কিভাবে নিশ্চিত হবেন যে সংযোগ হয়েছে 

হোস্টিং কানেক্ট করার প্রতিটি স্টেপ অনুসরণ করে আপনি নেম সার্ভার বা রেকর্ড পরিবর্তন করেছেন এবং ২৪ ঘন্টা পার হয়েছে। এখন কিভাবে বুঝবেন যে আপনার সংযোগটি সম্পূর্ণ হয়েছে। এর জন্য আছে বেশ কয়েকটি সহজ এবং বিনামূল্যে ওয়েব টুল। সহজ উপায় হল আপনার কম্পিউটারের কমান্ডক্রন্ট বা টার্মিনাল খুলে কমেন্টসটি টাইপ করে এন্টার চাপুন। যদি এটি আপনার হোস্টিং কোম্পানির আইপি এড্রেস দেখায় তাহলে সংযোগ সফল। 

আরেকটি চমৎকার অনলাইন টুল হল ডিএনএস এই সাইটে গিয়ে আপনার ডোমেইন নাম লিখুন এবং এর রেকর্ড চেক করুন। এটি বিশ্বের বিভিন্ন লোকেশনের ডিএনএস সার্ভার থেকে রেকর্ড চেক করে দেখাবে যদি সব বা বেশিরভাগ লোকেশনে আপনার হোস্টিং কোম্পানির আইপি অ্যাড্রেস দেখায়, তাহলে নিশ্চিত হন যে সংযোগ সম্পন্ন। আপনার ডোমেইন নাম টাইপ করে দেখুন। যদি আপনার হোস্টিং এ আপলোড করা ডিফল্ট পেজ দেখায়, তাহলে ডোমেইন হোস্টিং কানেক্ট করা সফলভাবে শেষ হয়েছে।

সাধারণ সমস্যা ও সঠিক সমাধান 

ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার প্রতিটি স্টেপ মেনেও যদি আপনার ওয়েবসাইট দেখা না যায়, তাহলে চিন্তিত হবেন না। কিছু সাধারণ সমস্যা এবং তার সমাধান রয়েছে। প্রথমে যে সমস্যাটা হয় তা হল ডিএনএস প্রপাগেশন এখনো সম্পূর্ণ হয়নি। সমাধান আপনি আরো কিছু সময় অপেক্ষা করুন। আপনার ইন্টারনেট প্রোভাইডারের ডিএনএস ক্যাশে ক্লিয়ার করে নিন। নেম সার্ভার ঠিকানায় ভুল বানান আরেকটি সমস্যা। এর সমাধান হল ডোমেইন প্যানেলে আবার গিয়ে নেম সার্ভার ঠিকানা ডবল চেক করুন। একটি ডট বা বর্ণ যেন ভুল না হয়।

আরো পড়ুনঃ ইউটিউব শর্টস ভিডিও মনিটাইজেশন সেটআপ করার ধাপ  

এছাড়াও আরেকটি সমস্যা হল হোস্টিং একাউন্টে ডোমেইন এড করা হয়নি। এর সমাধান অনেক শেয়ার হোস্টিং এ নেম সার্ভার পরিবর্তনের পাশাপাশি হোস্টিং কন্ট্রোল প্যানেলে গিয়ে অ্যাড অন ডোমেইন বা মাই ডোমেইন অপশন থেকে ডোমেইনটি এড করতে হয়। আপনার হোস্টিং প্রদানকারীর সাহায্য নিন। ব্রাউজারের ক্যাশে কুকিজ ক্লিয়ার করুন বা প্রাইভেট ব্রাউজিং মডে ওয়েবসাইট চেক করুন। ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার স্টেপ বাই স্টেপ কাজ করলেও ব্রাউজার ক্যাশের সমস্যা করতে পারে।

শেষ কথাঃ ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার স্টেপ বাই স্টেপ গাইড 

ডোমেইন ও হোস্টিং কানেক্ট করার স্টেপ বাই স্টেপ গাইড এর মাধ্যমে আমরা দেখেছি যে একটি ওয়েবসাইটের ডিজিটাল ভিত্তি স্থাপনের এই প্রক্রিয়াটি দেখতে যতটা জটিল মনে হয়, আসলে ততটাই সরল ও যান্ত্রিক। মূল কথা হলো ধৈর্য ও নির্ভুলতা। আপনি যদি ধাপে ধাপে এগোতে পারেন, তাহলে আপনার মেধা ও পরিশ্রমের ফসলকে বিশ্বের সামনে তুলে ধরতে এই সংযোগ স্থাপন শেষ বাধা। আর হোস্টিং এর মধ্যে সেতু বন্ধন তৈরি করতে নেম সার্ভার পরিবর্তন বা মৌলিক পদ্ধতি আপনার আয়ত্তে চলে এসেছে। এই আর্টিকেলটি কেবল একটি নির্দেশিকা নয়। 

বরং আপনার আত্মবিশ্বাস তৈরীর একটি উপকরণ। আপনার ওয়েবসাইট এখন কেবল আপনার কম্পিউটারের ফাইল নয়, এটি একটি জীবনতো বিশ্বজনীন ঠিকানা। তাই সংযোগ সম্পন্ন হওয়ার পরের কাজ গুলোর দিকেও নজর দিন। ওয়েবসাইট বানানো, বিষয়বস্তু যোগ করা, নিরাপত্তা নিশ্চিত করা। মনে রাখবেন আজ যারা প্রতিষ্ঠিত ওয়েবসাইটের মালিক। তারাও একদিন এই প্রথম ধাপ গুলো পার করেই এগিয়েছেন। আপনার যাত্রা শুরু হয়েছে। এবার কেবল সামনে এগিয়ে যাওয়ার পালা। শুভকামনা আপনার এই ডিজিটাল অভিযাত্রায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

PRIME IN SITE নীতিমালা মেনে মন্তব্য করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়। স্প্যাম বা আপত্তিকর মন্তব্য মুছে ফেলা হতে পারে।

comment url