গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ বেশি আসা

গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ বেশি আসা এটি কেবল একটি সংখ্যা বা মাসিক অসুবিধা নয়, এটি গ্রামীণ জীবনের সবচেয়ে রহস্যময় ও চাপ তৈরি করা একটি সমস্যার নাম। যার পেছনে লুকিয়ে আছে মিটার থেকে শুরু করে বিদ্যুৎ চুরি পর্যন্ত জটিল সব কারণ। 

গ্রামে-বিদ্যুৎ-বিল-হঠাৎ-বেশি-আসা

আজকের এই আর্টিকেলে আমরা বিদ্যুৎ বিল সমস্যার সকল অদৃশ্য কারণগুলো আলোচনা করবো সাথে দেব বাস্তব কিছু কার্যকরী সমাধান। যাতে পরের মাসে বিলের খামটি হাতে নিয়ে আপনি হতাশ না হয়ে, বরং নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন।

পেজ সূচিপত্রঃ গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ বেশি আসা

গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ বেশি আসা

গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ বেশি আসা গ্রামের নির্মল পরিবেশ এ থেকেও অনেক পরিবার আজ এই জলন্ত সমস্যায় খুবই নাজেহাল অবস্থায় রয়েছে। এক মাসে ৩০০ টাকার বিল পরের মাসে হাজারে পৌঁছানো, অপ্রত্যাশিত এই ধাক্কা মাস শেষে পরিবারের বাজেট নিয়ে হতাশার মাঝে ফেলে দেয়। কিন্তু কেন এই আকস্মিক ভাবে বিল বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হয়। হয়তো ফ্যান, লাইট একটু বেশি চালিয়েছি। কিন্তু বাস্তবতা অনেকটা গভীর ও জটিল এর পেছনে কাজ করতে পারে। 

বৈদ্যুতিক মিটারের রহস্যময় ফাস্ট হয়ে যাওয়া বিদ্যুৎ চুরির মত সামাজিক ব্যাধি লিকেজ কারেন্টের মতো অদৃশ্য শত্রু বা সরবরাহকারী প্রতিষ্ঠানের নিজস্ব গোলযোগ। বিদ্যুৎ বিল হঠাৎ হঠাৎ করে বৃদ্ধি হওয়ার প্রথম এবং গুরুত্বপূর্ণ কারণটি লুকিয়ে আছে আপনার বাড়ির বৈদ্যুতিক মিটারে। গ্রাম অঞ্চলে এখনো প্রচুর পুরনো মেকানিক্যাল মিটার রয়েছে। যেগুলো সময়ের সাথে সাথে তাদের ক্যালিব্রেশন হারায় এবং দ্রুতগতিতে ইউনিট গণনা শুরু করে। এছাড়া মিটার রিডিং নেওয়ার সময় মানবীয় ভুল যেমন ভুল সংখ্যা লিখা বা এস্টিমেটেড বিল দেওয়া ও বিল কে ফুলিয়ে তোলা। 

আরো পড়ুনঃ ইউনিয়ন পরিষদ সনদ পেতে হয়রানি

একটি সহজ পরীক্ষা হলো বাড়ির সব সুইচ বন্ধ করে দেখুন মিটার এখনও ঘুরছে কিনা। যদি ঘুরে থাকে বা বাতি জ্বলে থাকে তাহলে বুঝতে হবে যে সমস্যা মিটারে বা তার সংযোগে রয়েছে। এগুলো নির্বাচন করে অতি দ্রুত বিদ্যুৎ অফিসে গিয়ে আপনার মিটার পরিবর্তনের জন্য আপনি আবেদন করতে পারেন এবং মিটারটি বদলে নিতে পারেন। তাহলে আপনার এই অতিরিক্ত বিল আসা বন্ধ হবে।

সরকারি মিটার রিডিং ও প্রযুক্তিগত ত্রুটি

গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার একটি বড় ও সাধারণ কারণ হলো মিটার রিডিং এ ভুল হওয়া। বেশিরভাগ গ্রামে এখনো ম্যানুয়ালি মিটার রিডিং নেওয়া হয়। একজন রিডার মাসে মাসে বাড়ি বাড়ি গিয়ে মিটারের সংখ্যা দেখে নোটবুকে টুকে আনেন। এই পুরো প্রক্রিয়াটিতে মানুষের ভুল হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। রিডার ভুল সংখ্যা লিখতে পারেন। আগের মাসের রিডিং এর সাথে গরমিল করতে পারেন বা একই বাড়ির রিডিং অন্য বাড়ির সাথে গুলিয়ে ফেলতে পারেন। 

এছাড়া অনেক সময় লিডার আসতেই পারেন না। তখন একটি আনুমানিক বা এস্টিমেটেড রিডিং দেওয়া হয়। যা প্রকৃত ব্যবহারের চেয়ে অনেক বেশি হতে পারে। এখন কথা হলো এই মানবীয় ভুল ছাড়াও প্রযুক্তিগত কারণে ও মিটারের ভুল রিডিং দিতে পারে। পুরনো মেকানিক্যাল মিটার গুলো সময়ের সাথে সাথে তার ক্যালিব্রেশন হারায়। 

যার ফলে এটি প্রকৃত খরচের চেয়ে বেশি ইউনিট গণনা করতে থাকে। আবার মিটারের ভেতরের যন্ত্রাংশে ধুলো বালি জমে বা যান্ত্রিক সমস্যার কারণেও এটি সঠিকভাবে কাজ নাও করতে পারে। অনেক গ্রামে এখন ডিজিটাল মিটার বসানো হচ্ছে। সেগুলো সফটওয়্যার বা হার্ডওয়ার বিল দিতেও ভুল রিডিং  হতে পারে। তাই যদি গ্রামে এই সমস্যাটি আপনি দেখে থাকেন, তাহলে প্রথমে আপনার মিটার এবং বিলের রিডিং যাচাই করা উচিত।

মিটারের গতি হঠাৎ করে বেড়ে যাওয়া 

গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ বৃদ্ধি পাওয়ার আরেকটি গুপ্ত কারণ হলো মিটারের গতি নিজে থেকেই বেড়ে যাওয়া। আপনার বৈদ্যুতিক ব্যবহার আগের মাসের মতো থাকলেও যদি মিটারটি দ্রুত গতিতে ইউনিট গণনা করতে শুরু করে। তাহলে স্বাভাবিকভাবেই বিল বেড়ে যাবে। এই সমস্যাটিকে সাধারণভাবে মিটার ফাস্ট হয়ে যাওয়া বলা হয়। পুরনো ইন্ডাকশন টাইপ গুলোতে এই সমস্যা বেশি দেখা যায়। সময়ের সাথে সাথে এর যন্ত্রাংশ ক্ষয় হয়। ম্যাগনেটিক ফিল্ড দুর্বল হয়ে পড়ে। ফলস্বরূপ ডিস্ক বেশি স্কিন করে এবং বেশি ইউনিট গণনা করে থাকে। 

আপনার মিটার ফার্স্ট হয়েছে কিনা বোঝার একটি সহজ পদ্ধতি রয়েছে। প্রথমে আপনার বাড়ির প্রধান সুইচ গুলো অফ করুন। অর্থাৎ বাড়ির সব লোড বন্ধ রাখুন। এবার মিটারের দিকে ভালোভাবে লক্ষ্য করুন। যদি সব কিছু বন্ধ থাকার পরেও মিটারের ডিস ঘুরতে থাকে বা এলইডি আলো জ্বলতে নিভতে থাকে, তাহলে ধরে নিন যে আপনার মিটারের কোন সমস্যা রয়েছে। এছাড়া একটি সাধারণ পরীক্ষা হল একটি নির্দিষ্ট ওয়ার্ডের বাল্ব এক ঘন্টা জ্বালিয়ে রাখা এবং মিটারে কত ইউনিট উঠলো তা দেখা। সেটি ০.১ ইউনিট এর কাছাকাছি হওয়া উচিত। যদি বেশি হয় তাহলে মিটার ফাস্ট।

লিকেজ কারেন্ট বা গ্রাউন্ড  ফল্ট 

আপনার বাড়ির বৈদ্যুতিক তারের সিস্টেমে যদি লিকেজ কারেন্ট বা গ্রাউন্ড ফল্ট থেকে থাকে। তাহলে এটি বিদ্যুৎ বিল বেশি আসার একটি মারাত্মক কারণ হতে পারে। যখন বিদ্যুৎ তার নির্দিষ্ট পথ ছেড়ে অন্য কোন পথে প্রবাহিত হয়। এই বিদ্যুৎ ব্যবহার করছে আপনার যন্ত্রপাতি নয়, কিন্তু এই প্রবাহ মিটারে ধরা পড়ে এবং ইউনিট গণনা করতে থাকে। ফলে আপনি বিদ্যুৎ কোনো কাজে লাগান নি এমন বিদ্যুতেরও বিল দিতে হচ্ছে। 

গ্রামে-বিদ্যুৎ-বিল-হঠাৎ-বেশি-আসা

গ্রাম অঞ্চলে অনেক বাড়িতেই পুরনো বা অনিরাপদ বৈদ্যুতিক ওয়ারিং রয়েছে। ভেজা দেয়াল, ভাঙ্গা সুইচ বা সকেট নিম্নমানের তার বা সঠিক আর্থিং না থাকার কারণে লিকেজ কারেন্টের ঘটনা ঘটে থাকে। বর্ষাকালে যখন আদ্রতা বেশি থাকে, তখন এই সমস্যা আরো বিশাল আকারে হয়। আপনি লক্ষ্য করে দেখবেন যে সুইচ অফ থাকলেও মিটার ধীরে ধীরে ঘুরছে বা আপনার কিছু যন্ত্র গরম থাকছে। এগুলো লিকেজ কারেন্টের লক্ষণ হতে পারে।

নতুন বা অতিরিক্ত যন্ত্রপাতির ব্যবহার

প্রায়ই বিদ্যুৎ বিল হঠাৎ বেশি আসার সরাসরি ও স্বাভাবিক একটি কারণ হলো আমরা নিজেরাই। মাসের পর মাস বিল একই রকম আসার পর হঠাৎ করেই হয়তো আমরা বাড়িতে একটি নতুন বৈদ্যুতিক যন্ত্র যোগ করেছি। হতে পারে সেটি একটি নতুন ফ্রিজ, এয়ার কুলার, পানির মোটর বা শীতকালে ব্যবহৃত হিটার। আমরা ভুলে যাই যে এই নতুন যন্ত্র গুলো কতটা বিদ্যুৎ খরচ করে। একটি সাধারণ এয়ারকুলার প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা চালালে মাসে অতিরিক্ত ১০০ থেকে দেড়শ ইউনিট খরচ বাড়িয়ে দিতে পারে। 

শুধু নতুন যন্ত্রই নয়, পুরনো যন্ত্রপাতির ব্যবহারের সময় বেড়ে গেলে একই সমস্যা হয়ে থাকে। যেমন গ্রীষ্মে ফ্যান, ফ্রিজ ও লাইট এর ব্যবহার বাড়ে। বর্ষায় পানির মোটর বেশি চালাতে হয়। আবার করোনার পরে অনেকেই গ্রামে থেকে অনলাইন কাজ বা পড়াশোনা করছেন। যার ফলে ল্যাপটপ, মডেল, রাউটার দীর্ঘ সময় ধরে চালু থাকে। এই সামগ্রিক ব্যবহার বৃদ্ধি আমাদের খেয়ালেই থাকে না কিন্তু গণনা করে। ফলে বিদ্যুৎ বিল হঠাৎ করে বেশি আসার এই সমস্যাটি দেখে আমরা হতবাক হয়ে যাই।

বিদ্যুৎ চুরি বা আন অথরাইজড কানেকশন

গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার আরেকটি নির্মম কিন্তু অত্যন্ত সাধারণ একটি কারণ হলো বিদ্যুৎ চুরি বা অনুমোদিত সংযোগ। এটি সরাসরি আপনার বিলে প্রভাব ফেলতে পারে। যদি বিদ্যুৎ চুরি করা হয় আপনার মিটার থেকে। অথবা আপনার লাইনের মাধ্যমে গ্রামীন এলাকায় অনেক সময় দেখা যায় প্রতিবেশী বা আশে পাশে কেউ আপনার বৈদ্যুতিক লাইন থেকে বা মিটার বাইপাস করে অবৈধ সংযোগ নিয়ে নিয়েছেন। 

এতে করে অতিরিক্ত লোডের বিদ্যুৎ খরচ আপনার মিটারের মাধ্যমে গণনা হয়ে থাকে। ফলে বিদ্যুৎ বিল হঠাৎ করে বৃদ্ধি পায়। আপনি দেখতে পাচ্ছেন অনুমোদিত সংযোগ সনাক্ত করা সহজ নয়। তবে কিছু লক্ষণ রয়েছে, যদি আপনার বাড়ির সকল যন্ত্র বন্ধ রাখার পরও মিটা দ্রুত ঘুরতে থাকে বা আলো জ্বলতে থাকে বা রাতে যখন আশেপাশের বাড়িগুলোতে লোড কম থাকে। 

আরো পড়ুনঃ ভূমি অফিসে ফাইল নড়ছে না

তখনও আপনার মিটারে চলার গতি একই থাকে। তাহলে সন্দেহ করা যেতেই পারে। এছাড়া বৈদ্যুতিক খুঁটি বা আপনার বাড়ির সার্ভিস লাইনে প্রত্যাশিত অতিরিক্ত তার জড়ানো থাকতে দেখা যায়। যা একটি স্পষ্ট ইঙ্গিত। অনেক ক্ষেত্রে চোরাই সংযোগ নেওয়ার সময় বৈদ্যুতিক কাজের দায়িত্বে থাকা স্থানীয় কর্মচারীও জড়িত থাকতে পারেন। যা সমস্যাকে আরো জটিল করে তুলেছে।

ডিজিটাল মিটারে প্রি পেইড পোস্ট পেইড বিভ্রান্তি 

গ্রামাঞ্চলে এখন ডিজিটাল প্রিপেইড ও পোস্টপেইড মিটার বসানো হচ্ছে। যা নিয়ে নতুন ধরনের বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং এর ফলে গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ বেশি আসা এর অভিযোগ সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। প্রিপেইড মিটারে আগেই টাকা রিচার্জ করে ইউনিট কিনে ব্যবহার করতে হয়। পোস্টপেইড মিটারে আগে ব্যবহার পরে বিল দিতে হয়। অনেক গ্রাহক এই দুই পদ্ধতির পার্থক্য ঠিকমতো বুঝে উঠতে পারেন না। 

যেমন প্রিপেইড মিটারে ইউনিট ফুরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। তখন গ্রাহক অতিরিক্ত ইউনিট কিনে রিচার্জ করেন। কিন্তু তিনি ভুলে যান যে আগের মাসে তিনি হয়তো স্বাভাবিকের চেয়ে বেশি ইউনিট খরচ করে ফেলেছেন। তাই দ্রুত ইউনিট ফুরিয়েছে হিসাব করলে মনে করেন এত টাকার ইউনিট কিনলাম মানে বিল বেশি এলো।

গ্রামে-বিদ্যুৎ-বিল-হঠাৎ-বেশি-আসা

আবার কিছু এলাকায় পোস্ট পেইড থেকে প্রিপেইডে পরিবর্তন করার সময় পুরনো মিটারের শেষ রিডিং এর একটি বকেয়া বিল নতুন সিস্টেমে চলে আসতে পারে। যা গ্রাহক এর কাছে অপ্রত্যাশিত মনে হয়। ডিজিটাল মিটারে কিছু টেকনিক্যাল ত্রুটিও দেখা দিতে পারে। যেমন মিটার স্বয়ংক্রিয়ভাবে বেশি গণনা করা বা রিচার্জ করলেও ইউনিট ক্রেডিট না হওয়া। এসব ক্ষেত্রে বিদ্যুৎ বিল হঠাৎ করেই বেশি আসে এই সমস্যাটি তৈরি হতে পারে।

বিদ্যুৎ বিভাগের ইউনিট রেট পরিবর্তন 

গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার একটি অন্যতম বড় কারণ হতে পারে সরকার বা বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতি ইউনিটের মূল্য বৃদ্ধি করা। প্রায়ই আমরা শুনে থাকি যে বিদ্যুতের দাম বাড়লো। এই দাম বাড়ার অর্থ হলো আপনি একই সংখ্যক ইউনিট ব্যবহার করলেও আপনাকে আগের চেয়ে বেশি টাকা দিতে হবে। কিন্তু অনেক গ্রাহক মাসিক বিলের খাম খুলে শুধু মোট টাকার অংক দেখে আতকে ওঠেন। 

তিনি খেয়াল করেন না যে ইউনিট রেট বদলেছে কিনা। ফলে তার মনে হয় যে গ্রামে বিল হঠাৎ করেই বেশি আসতেছে। বাংলাদেশে সাধারণত একই খরচের মধ্যে ট্যারিফ কাঠামো থাকে না। যেমন একটি নির্দিষ্ট সংখ্যক ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের দাম একরকম ৭৬ থেকে ২০০ মিটার দাম। ফলে আগের তুলনায় ২০০ প্লাস ইউনিটের দাম আরো বেশি। 

তাই যদি আপনার ব্যবহার সামান্য বৃদ্ধি পেয়ে এক স্তর থেকে আরেক স্তরে চলে যায়। তাহলেও বিলের অংক অস্বাভাবিক ভাবে বেড়ে যেতে পারে। ধরুন আপনি ৭৫ ইউনিট ব্যবহার করলে একটি নির্দিষ্ট বিল আসে। কিন্তু যদি ব্যবহার ইউনিট হয় তাহলে ৭৬ তম ইউনিটের মূল্যই অনেক বেশি হবে এবং সামগ্রিক বিল হঠাৎ করেই লাফিয়ে বেড়ে যাবে।

যখন বিল বেশি আসে তখন কি করবেন

বিদ্যুৎ বিল বেশি আশা নিয়ে হতাশ বা রাগান্বিত না হয়ে, বরং সুশৃংখল ও যুক্তিসঙ্গতভাবে আপনাদের এই সমস্যাটির সমাধানে সবাইকে একসঙ্গে এগোতে হবে। প্রথমে আতঙ্কিত না হয়ে বিলটি ভালো ভাবে বিশ্লেষণ করতে থাকুন। বিলের উপর প্রিভিয়াস রিডিং কারেন্ট, রিডিং ইউনিট সংখ্যা ট্যারিফ, স্লাব, ভ্যাট, ট্যাক্স এবং কোন আলোর রেস বা এডজাস্টমেন্ট আছে কিনা দেখুন। নিজের রাখা মিটার রিডিং রেকর্ডের সাথে মিলিয়ে নিতে থাকুন।

আরো পড়ুনঃ মে মাস এর গুরুত্বপূর্ণ দিন গুলো কি কি

দ্বিতীয়ত আপনার বাড়ির মিটার ও বৈদ্যুতিক সিস্টেমটি অবশ্যই ভালোভাবে চেক করে দেখুন যে মিটার ঘুরছে কিনা। নতুন কোন যন্ত্র যোগ হয়েছে কিনা বা পুরনো যন্ত্রের কোন অস্বাভাবিক ব্যবহার হচ্ছে কিনা তা ভাবতে থাকুন। বিল বেশি আসার সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখুন। আপনার মিটার বোর্ড ও সার্ভিস লাইনে কোন অবৈধ সংযোগ দেখা যাচ্ছে কিনা তা লক্ষ্য করুন।

শেষ কথাঃ গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ বেশি আসা

গ্রামে বিদ্যুৎ বিল হঠাৎ বেশি আসা কোন অদৃষ্টের লিখন নয়। বরং প্রতিকার বদ্ধ বিভিন্ন কার্যকর এর ফল। এই দীর্ঘ আলোচনা থেকে এটি স্পষ্ট যে মিটার ত্রুটি থেকে শুরু করে বিদ্যুৎ চুরি পরিবারের অসচেতনতা থেকে প্রাতিষ্ঠানিক গোলযোগ নানা কারণেই বিল অস্বাভাবিক হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা গ্রাহক হিসেবে কিভাবে সাড়া দিচ্ছি। আতঙ্ক বা অসহায়ত্ব নয়, বরং জ্ঞান ও কৌশল দিয়েই এই সমস্যাটির মোকাবেলা করতে হবে। সবশেষে আপনার অধিকার জানুন এবং প্রয়োজনে তা দাবি করুন।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখুন এবং যেকোনো অস্বাভাবিকতা সম্পর্কে তাদের অবহিত করুন। মনে রাখবেন আপনি একজন ভোক্তা। আপনার সেবা পাওয়ার অধিকার অবশ্যই রয়েছে। তাই বিদ্যুৎ বিল হঠাৎ বৃদ্ধি পাওয়া সমস্যাটি  কখনোই আপনার নিয়ন্ত্রণের বাইরে নয়। প্রয়োজন শুধু একটি সচেতনতা, একটু যত্ন এবং অধিকার আদায়ের ধীরতা। এভাবেই আমরা একটি ন্যায্য ও স্বচ্ছ বিদ্যুৎ বিল এর ব্যবস্থা গড়ে তুলতে পারি। যেখানে গ্রামের প্রতিটা ঘরে আলোর পাশাপাশি চলবে আত্মবিশ্বাসও।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

PRIME IN SITE নীতিমালা মেনে মন্তব্য করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়। স্প্যাম বা আপত্তিকর মন্তব্য মুছে ফেলা হতে পারে।

comment url